পবিত্র কুরআন » বাংলা » বই » সাহাবাদের ব্যাপারে আহলে সুন্নত ওয়াল-জামাতের আকিদা
সাহাবাদের ব্যাপারে আহলে সুন্নত ওয়াল-জামাতের আকিদা
এ বইয়ে কুরআন-হাদিসের আলোকে সাহাবাদের গ্রহণযোগ্যতা, তাদের মর্যাদা ও ফজিলতের বর্ণনা রয়েছে। আরো রয়েছে তাদের গালমন্দ করার পরিণাম এবং তাদের মাঝে ঘটে যাওয়া বিরোধপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে আহলে সুন্নত ওয়াল জামাতের অবস্থান ইত্যাদি।সংকলন : মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল উহাইবী
সম্পাদক : কাউসার বিন খালিদ
অনুবাদক : শিহাব উদ্দিন হোসাইন আহমদ
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/193474
বই
- নারীর হজ ও উমরাআমাদের বর্তমান প্রকাশনাটি নারীর হজ ও উমরা বিষয়ে একটি মৌলিক গ্রন্থ। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য বিধানাবলি বিশদভাবে বর্ণনার পাশাপাশি নারীর ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য কিছু বিধানের অনুপুঙ্খ বর্ণনা স্থান পেয়েছে গ্রন্থটিতে। হজ পালনের পূর্বে এ গ্রন্থটির অধ্যয়ন বাংলা ভাষাভাষী নারী হজ পালনকারীদের ক্ষেত্রে অত্যাবশ্যক বলে মনে করি।
সংকলন : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/60459
- আত্মার পরিশুদ্ধিআত্মশুদ্ধি: একটি গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের আত্মার পরিশুদ্ধির উপরই নির্ভর করে তার বহ্যিক আচার-আচরণ। আত্মা বিশুদ্ধ না হলে মানুষের আমলও বিশুদ্ধ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহত্তর ও সুমহান যা নিয়ে এসেছেন তা হল অন্তরের সংশোধন ও পরিশুদ্ধতার ব্যবস্থাপত্র। বক্ষ্যমাণ গ্রন্থে এ বিষয়টি নিয়েই আলোচনা করা হয়েছে।
সংকলন : খালিদ বিন আব্দিল্লাহ আল মুসলেহ
সম্পাদক : যাকের হুসাইন বিন ওরাসাতুল্লাহ - জাকের হুসাইন বিন ওয়ারাসাতুল্লাহ
অনুবাদক : আব্দুননূর বিন আব্দুল জাব্বার
প্রকাশনায় : ইসলাম, ওয়াকফ, দাওয়াহ ও ইরশাদ বিষয়ক মন্ত্রণালয়, সৌদী আরব - ইসলামী গ্রন্থাগার : http://www.islamicbook.ws
Source : http://www.islamhouse.com/p/2644
- আল-কুরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর সাথে আছে গুরুত্বপূর্ণ কিছু আহকাম ও মাসায়েলএটি একটি সংক্ষিপ্ত গ্রন্থ। এতে একজন মুসলিম দৈনন্দিন জীবনে কোরআন,তাফসীর, ফেকহী বিধি-বিধান,আকীদা ও ফাযায়েল সংক্রান্ত যে সকল বিষয়াদির প্রয়োজনীয়তা অনুভব করে সংক্ষিপ্ত আকারে হলেও সুনিপুনভাবে তার বিবরণ দেয়া হয়েছে। কিতাবটি দু'ভাগে বিভক্ত। প্রথম ভাগে স্থান পেয়েছে কোরআনুল কারীমের শেষ তিন পারার তাফসীর, যা শায়খ মুহাম্মাদ আল আশকার প্রণীত যুবতাতুত তাফসীর গ্রন্থ হতে নেয়া হয়েছে। আর দ্বিতীয় ভাগে একজন মুসলিমের জন্যে অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন: -আহকামুত তাজবীদ তথা বিশুদ্ধরূপে কোরআন তেলাওয়াত করার ব্যাকরণ। -আকীদা বিষয়ক ৬২টি প্রশ্ন ও তার জবাব -তাওহীদ বিষয়ক একটি বিনম্র পর্যালোচনা -আহকামুল ইসলাম তথা ইসলামী বিধি-বিধান{শাহাদাতাইন, তাহারাত,সালাত, যাকাত, হজ্জ} -বিবিধ বিষয়াবলী -ঝাড়-ফুঁক - দোআ - আযকার - ১০০ ফযীলত ও ৭০ নিষিদ্ধ কাজ - ওযু ও সালাতের স্বচিত্র বিবরণ - চিরন্তন যাত্রা
সংকলন : একদল বিজ্ঞ আলেম
প্রকাশনায় : http://www.tafseer.info
Source : http://www.islamhouse.com/p/172432
- কোরআন ও সুন্নাহর দৃষ্টিকোণে স্বপ্ন ও তার ব্যাখ্যাকুরআন ও সুন্নাহর আলোকে স্বপ্ন ও তার ব্যাখ্যা: স্বপ্নের সংজ্ঞায়ন, স্বপ্নের প্রকার, কীভাবে স্বপ্নের ব্যাখ্যা দিতে হয়, ব্যক্তির জীবনে স্বপ্ন-ব্যাখ্যার প্রভাব ইত্যাদি বিষয় কুরআন সুন্নাহর আলোকে তুলে ধরা হয়েছে বর্তমান গ্রন্থে ।
সংকলন : আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান
সম্পাদক : ইকবাল হোছাইন মাছুম
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/316709
- হজ, উমরা ও যিয়ারত গাইড-বেশ কয়জন বিজ্ঞ আলেমে দ্বীন ও শরীয়তবিদের সমন্বিত প্রচেষ্টার ফসল এই পুস্তক। পর্যাপ্ত পরিমাণ টিকা-টিপ্পনি সরবরাহ করে বইটিকে সমৃদ্ধ করার চেষ্টা করা হয়েছে। প্রতিটি হজকর্মের পেছনে রাসূলুল্লাহ সা. ও সাহাবাদের (রা) আদর্শ কী, তা অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে যথেষ্ট শ্রম দিয়ে। আমাদের দেশে হজ বিষয়ক প্রকাশনা অঢেল। তবে এর অধিকাংশই রেফারেন্সবিহীন। আবার কিছু কিছু এমনও রয়েছে যেগুলোয় মারাত্মক ধরনের ভুল তথ্য সরবরাহ করা হয়েছে। হাদিস-কুরআনের অকাট্য দলিলের ভিত্তিতে লিখিত পুস্তক খুব কমই নজরে পড়ে। সে দৃষ্টিতে আমাদের এই প্রচেষ্টা পাঠকের সমাদর পাবে বলে বিশ্বাস।
সংকলন : মুহাম্মদ শামসুল হক সিদ্দিক
সম্পাদক : নুমান বিন আবুল বাশার
প্রকাশনায় : ইসলাম প্রচার ব্যুরো, রাবওয়াহ, রিয়াদ
Source : http://www.islamhouse.com/p/60366












